ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগ উদ্যোগ
বক্সগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে সমবায়ভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে থাকে। সংগঠনের নীতিমালা অনুযায়ী সংগৃহীত মূলধন কম ঝুঁকিপূর্ণ এবং লাভজনক খাতে বিনিয়োগ করা হয়, যাতে সদস্যগণ আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
নীতিমালা অনুযায়ী আমাদের সম্ভাব্য ব্যবসায়িক খাতসমূহ
রিয়েল এস্টেট ও অবকাঠামো
প্লট উন্নয়ন
অ্যাপার্টমেন্ট নির্মাণ
মার্কেট কমপ্লেক্স
বাণিজ্যিক ভবন
ট্রেডিং ও মার্কেটিং
আমদানি-রপ্তানি ব্যবসা
পণ্য বিপণন
সরবরাহ ও ঠিকাদারি সেবা
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
শিক্ষা সহায়তা
প্রশিক্ষণ কেন্দ্র
কর্মমুখী দক্ষতা উন্নয়ন
স্বাস্থ্য ও সামাজিক সেবা
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান
সামাজিক উদ্যোগ (Social Enterprise)
বিনিয়োগ নীতি
সংগঠনের সকল বিনিয়োগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে পরিচালিত হয়। কোনো ধরনের সুদভিত্তিক মহাজনী লেনদেন সংগঠনে সম্পূর্ণ নিষিদ্ধ।