বক্সগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকা (BWSD)
সংগঠনের মূল বাণীঃ সমৃদ্ধির জন্য সমবায় (Cooperation for Prosperity)
বক্সগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকা (BWSD) একটি অরাজনৈতিক, অলাভজনক এবং জনকল্যাণমূলক সংগঠন, যা কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের স্থায়ী অধিবাসী এবং/অথবা বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত। সংগঠনটির মূল লক্ষ্য হলো সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, স্বনির্ভরতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা।
আমরা বিশ্বাস করি যে ব্যক্তি পর্যায়ের সীমিত সামর্থ্যকে সম্মিলিত শক্তিতে রূপান্তরিত করলেই টেকসই উন্নয়ন সম্ভব। এই বিশ্বাস থেকেই সংগঠনটি সদস্যদের সঞ্চয়, বিনিয়োগ, দক্ষতা, অভিজ্ঞতা এবং সামাজিক সম্পৃক্ততাকে একত্রিত করে বক্সগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, লাভজনক ব্যবসায় বিনিয়োগ এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সহায়তা প্রদান।
আমাদের মূল উদ্দেশ্যঃ
· সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন
· সদস্যদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি
· কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন
· লাভজনক ও কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কার্যক্রম পরিচালনা
· বক্সগঞ্জ ইউনিয়নের শিক্ষা, সমাজ ও মানবকল্যাণে অবদান রাখা
· ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও আধুনিক সমাজ গঠন